1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার

 

বগুড়ার নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা জনসাধারণের হাতে পৌঁছে দিচ্ছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

তৃণমূল পর্যায়ে বিএনপির লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরতে দিনমজুর, ভ্যানচালক ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিচ্ছেন যুবদল নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর ) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটধুমা, গোয়ালগাড়ী, কল্যানগর, ৩নং ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় ধানের শীষে ভোট চেয়ে স্থানীয়দের মাঝে ৩১ দফা রূপরেখার ব্যাখ্যা তুলে ধরেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল।

লিফলেট বিতরণকালে আব্দুর রউফ রুবেল বলেন “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আমরা সাবেক এমপি মোশারফ ভাইয়ের নির্দেশনায় এই রূপরেখা তৃণমূলে পৌঁছে দিচ্ছি। বিএনপি সরকার গঠন করলে জনগণকে সঙ্গে নিয়েই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল, যুবদল নেতা আলম হোসেন, ঝিনুক হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ প্রমুখ।

এ সময় ইউনিয়ন যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখা ব্যাপক আলোচনা সৃষ্টি করছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights