1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে জামায়াতের দাড়ি পাল্লায় ভোটের প্রচারণা ও সমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে জামায়াতের দাড়ি পাল্লায় ভোটের প্রচারণা ও সমাবেশ

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার

কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার ও দৌলতপুর উপজেলা জামায়াতের আমির কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াতের প্রার্থী উপধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন।

এসময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়াদ্দার বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ন্যায়-নিষ্ঠ সমাজব্যবস্থা দেখতে চান বলেই অনেকেই তাদের দলে যোগ দিচ্ছেন

সমাবেশে উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। দেশের সকল নাগরিকের জান মালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। আর এজন্য তিনি সকলকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান।

দৌলতপুরে ৫ নং রামকৃষ্ণ পুর ইউনিয়ানের বাংলাদেশ জামায়েতে ইসলামী ইউনিয়ন জামায়েতের সেকেন্টারি মোঃ জাহিদ হাসান এর নেতৃত্ব ৩০০ মটর সাইকেল বহর নিয়ে ইউনিয়ানে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে করে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সংযুক্ত হয়ে বিশাল একটি মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

পরে তারা মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার জামায়াতের নেতা-কর্মী ও সর্মকরা অংশ নেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com