
নিজস্ব প্রতিনিধি , খুলনাঃ খুলনা জেলার রূপসা উপজেলার সাংবাদিক মো: মোল্লা জাহাঙ্গীর আলমের জমি জোর পূর্বক দখল, প্রকাশ্যে হুমকি দেওয়ার অপরাধে রূপসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ।
সাংবাদিকের পিতা শহর মোল্লা জানান, রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা মৌজায় আরএস খতিয়ান নং ৮০, দাগ নং ২৫, ২১ জমির পরিমার ১০২ শতক জমির মধ্যে বিরোধ জমির পরিমান ৭৭ শতক।
উক্ত জমি নিয়ে বিবাদীদের সহিত পূর্ব হইতে শত্রুতা চলে আসছে।তাহারা সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের জমি জোরপূর্বক দখল নেয়ার হুমকি দিয়ে আসছে ।
হঠাৎ বিবাদীরা গত ১১ ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে ঐ বিবেদকৃত জমি বেড়া দিয়ে আটকিয়ে রাখলে , তাহা দেখে বাধা দিলে বা নিষেধ করলে, অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হাতে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে মারপিট করতে উদ্যত হয়।
তাৎক্ষণিক লোকজন ডাকাডাকি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে ।তাদের সামনে খুন-জখম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।
মূল বিষয় হলো- তারা সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে শুধুমাত্র আমরা একটি পরিবার মুসলিম।তারা বংশ পরাংপারে লোক বেশী বিধায় আমি ক্ষুদ্র, তাদের অত্যাচারে অসহায় হয়ে বসবাস করছি।
উল্লেখিত বিষয়ে থানা অভিযোগ এবং কোট থেকে ১৪৪/১৪৫ ধারা জারিকৃত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে এহেন ঘটানা ঘটাচ্ছে তারা।এখন জমিসহ আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে ।এছাড়াও উক্তগণেরা দুইটা পরিবারের জমি সহ ৮টা বসতি ঘর ও জোরপূর্বক দখল করে নিয়েছে।
এদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। তবে এদের পিছনে রয়েছে বড় কালো শক্তি।