1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ একজন গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ একজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার

মেহেরপুরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা থেকে বন্যপ্রাণীসহ আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

আব্দুল আজিজ গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে ৩টি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লস্টিকের ঝুড়িতে রেখে লালন পালন করছিলেন।

সিপিসি ৩ মেহেরপুর র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন গণমাধ্যমকে জানান, বুধাবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেফতার করে।

সেই সঙ্গে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্যে (কথিত) প্রায় ৬০ লাখ টাকা। গ্রেফতারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সৌপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com