1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু, আহত ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু, আহত ১

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার

 

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জেলার শেরপুরের ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৮টার দিকে মেহেদি, সাহাবুল ও উৎসব মোটরসাইকেল চালিয়ে আসছিল। ঘাটপারে আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানঘরের সাথে ধাক্কা লাগে। এতে দুই বন্ধু মেহেদি ও সাহাবুল গুরুতর আহত হয়। মোটরসাইকেলে থাকা অপর বন্ধু উৎসবও আহত হয়।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুলের মৃত্যু হয়। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ফুলবাড়ীর ঘাটপার এলাকায় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানঘরের শাটারে জোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনায় দুইজন মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত মেহেদি হাসান (২০) গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে। সাহাবুল হাসান (২০) গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারীর ছেলে। আহত উৎসব চক্রবর্তী (২০) একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত উৎসব বলেন, আমরা তিনজনই এইচএসসি পাস করেছি। বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এতে এই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com