1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার

 

খুলনার রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৪ শে নভেম্বর) সোমবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রূপসা উপজেলা প্রশাসন দল ও টিএসবি ইউনিয়ন পরিষদ দল। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় টিএসবি ইউনিয়ন পরিষদ ৩–২ গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সিহাব, সবুজ ও নাঈম।
পরাজিত দলের হয়ে গোল করেন তবিবুর ও ইব্রাহিম। খেলাটি পরিচালনা করেন আলী আকবর, আজিজুর রহমান বাবলু ও বিপ্লব সরদার।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, বাশির আহম্মেদ লালু, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, শিক্ষক আঃ কাদের শেখ, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, জিয়া খাঁন, ফেরদৌস, জহির খাঁন, তাহসিন প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com