1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় কেপিএল ফুটবল লীগ এর ফাইনাল অনুষ্ঠিত শাহরিয়ার ইলেভেনস চ্যাম্পিয়ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় কেপিএল ফুটবল লীগ এর ফাইনাল অনুষ্ঠিত শাহরিয়ার ইলেভেনস চ্যাম্পিয়ন

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাজদিয়া তরুণ সমাজ এর আয়োজনে কে পি এল ফুটবল লীগ ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ শে নভেম্বর ( শুক্রবার ) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় শাহরিয়ার ইলেভেনস ( শাহাজাদা আলমগীর ) ও কাজদিয়া মা এন্টারপ্রাইজ ( অন্তর )।
অত্যন্ত উত্তেজনাপূর্ণ এ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মা এন্টারপ্রাইজের রিয়াজ একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন।

তবে খেলার একেবারে শেষ মুহূর্তে শাহরিয়ার ইলেভেনসের জহিরের দুর্দান্ত পাস থেকে জিহাদ গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত সময়ে ম্যাচটি ১–১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শাহাজাদা আলমগীরের শাহরিয়ার ইলেভেনস ৪–৩ গোলে মা এন্টারপ্রাইজকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় কাজদিয়া অনলাইন এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার বিতরণ হয় বিজয়ী দলের জিল্লালকে। রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু , আলী আকবর ও সুমন রাজু।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।
ক্রীড়ানুরাগী মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক , ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম , সমাজসেবক আলম শেখ।
প্রভাষক বাশির আহম্মেদ লালুর সঞ্চালনায় বক্তৃতা করেন রাখেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী , ফুটবল কোচ মুস্তাকুজ্জামান , এস. এম. ফারুক , আয়ূব খাঁন , সমাজসেবক আবুল কালাম , শাহাজাদা আলমগীর , জামাল শেখ , সোহাগ শেখ , অন্তর , আকরাম শেখ , শাহরুখ , শাহিনুর , তাহমিদ তিশাদ , আনিসার শেখ , তুহিন সালমান , মিরাজুল ইসলাম মিরান , ফেরদৌস , রিশাদ , তাহসিন প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com