1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় দেড়লাখ জাল টাকা উদ্ধার, তিনজন গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় দেড়লাখ জাল টাকা উদ্ধার, তিনজন গ্রেপ্তার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার

 

বগুড়ার শেরপুর উপজেলায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ১০০০ টাকার ১৫৭টি জাল নোট, তিনটি ছোট পাথর ও নগদ টাকা উদ্ধার করেছে র‍্যাব। জাল টাকার কারবারে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। শনিবার শেরপুরের মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া জনৈক ফারুক হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা- নাটোরের সিংড়া উপজেলার গদনকুড়ি এলাকার আবুল কাশেমের ছেলে নায়েব আলী (৪২), পাকিশা মহল্লার আব্দুর রশিদের ছেলে এনামুল হক (২৯) এবং রাজশাহীর তানোড় কামারগাঁ ইউনিয়নের ছাউড় এলাকার মোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলাম রফিক (৪২)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শেরপুর উপজেলার মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার জনৈক ফারুক হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে পাথর বিক্রির জন্য কিছু ছবি পোস্ট করে। বিষয়টি নজরে এলে তার বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে আটক হয় তিনজন। তল্লাশি চালিয়ে ১০০০ টাকার ১৫৭টি (এক লাখ ৫৭ হাজার) জাল নোট, সাদা কালো তিনটি ছোট পাথর ও নগদ টাকা জব্দ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com