
নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় খুলনার দিঘলিয়া থানার আয়োজনে থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান।
থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে ও ইন্সপেক্টর ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম , দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল , দিঘলিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক , থানা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মো: মকবুল হোসেন , জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক নাসরিন আক্তার , উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত , সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো:জামিল মোরশেদ মাসুম , ৩ নং সদর ইউনিয়ন এর ৪,৫,ও ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য পাখি বেগম , ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ শাহাবুদ্দিন , ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান , ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: আজিজুর রহমান , ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রানা শেখ , দিঘলিয়া থানা পুলিশ এর সকল অফিসার বৃন্দ , সাংবাদিক বৃন্দ , জনপ্রতিনিধি , আওয়ামী লীগের নেতৃবৃন্দ , রাজনৈতিক ব্যক্তিবর্গ , গ্রামপুলিশ , আনসার ভি ডি পি , সহ দিঘলিয়া থানা এলাকার সর্বস্তরের জনগণ।