1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত

এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার

সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও ফাতেহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা। এরপর এক র্যালি সোনামুখী বাজার প্রদক্ষিণ করে।

র‍্যালিতে মাদ্রাসার বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারীগণ অংশ নেন। এরপর অনুষ্ঠানের সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক শিহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক মঞ্জুরুল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেঘাই দাখিল মাদ্রাসার সুপার কামারুজ্জামান, বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপার আসাদুর রহমান, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহিনুর আলম, সোনামুখী ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী শিক্ষক হাবিববুর রহমান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম, আসাদুল্লাহ, শওকত আলী। উল্লেখ্য সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসাটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com