1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ২১৩ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ২১৩ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন ২১৩ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার গান্ধাইল ইউনিয়নের টিকরাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালগুলো উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। পরে জব্দকৃত চাল উপজেলা খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়।
ইউএনও জানান,“চালের সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি।একারণে ইনচার্জ কাজিপুর থানাকে একটা জিডি করে রাখার আদেশ প্রদান করা হয়েছে।একইসাথে জুডিশিয়াল আদালত থেকে চালগুলো বিধি মোতাবেক নিষ্পত্তি করার আদেশ নেওয়ার জন্য উক্ত আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com