1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার

দেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি—কে হচ্ছেন বিচার বিভাগের পরবর্তী অভিভাবক।

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদিতে। এখন সবার নজর, কে হচ্ছেন দেশের বিচার বিভাগের সর্বোচ্চ অভিভাবক?

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধান বিচারপতি। সাধারণত আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিযুক্ত হলেও কখনো কখনো ভাঙা হয় জ্যেষ্ঠতা।

সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, ‘আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়েদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে।

বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এরপর রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সব ঠিক থাকলে এই দুজনের একজন হবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি।

শেষ পর্যন্ত কে হচ্ছে প্রধান বিচারপতি, তা স্পষ্ট করেন নি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নানা প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন বিচারপতি আশফাকুল ইসলাম। সেই হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীই হতে যাচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com