1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উত্তরায় কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চরম জনদূর্ভোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উত্তরায় কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চরম জনদূর্ভোগ

শোয়েব হোসেন, ঢাকা বিভাগীয় প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার

রাজধানীর উত্তরায় কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চলমান ফ্লাইওভার নির্মাণ এবং রাস্তা মেরামতের কাজের কারণে এলাকাবাসী চরম জনদূর্ভোগের শিকার হচ্ছেন। উঁচুনিচু রাস্তায় চলাচল বেশ কষ্টকর হয়ে উঠেছে। সামান্য অসাবধানতায় ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা।

এলাকার বিভিন্ন দোকানদার, কর্মী এবং ট্রাফিক পুলিশরা জানিয়েছেন, সারাদিন বাতাসে ধুলো বালু উড়ছে, যা তাদের বিভিন্ন অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই প্রসংগে দোকানদার রামু দাস বলেন,
আমাদের এলাকায় রাস্তা খোঁড়া হচ্ছে, ফলে অনেক গ্রাহকরা আসতে পারছেন না।আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।দোকানদার শরিফ বলেন,এই এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, কিন্তু কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। আমরা আর কতোদিন এমন দূর্ভোগ সহ্য করব?

নির্মাণ কর্মীরা তাদের বক্তব্যে বলেন,
আমরা প্রতিদিন এই রাস্তার কাজ করি, কিন্তু এখন খুবই কষ্ট হচ্ছে। রাস্তা উঁচুনিচু, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
আরও একজন শ্রমিক বলেন,ফ্লাইওভার ও রাস্তার ধুলা আমাদের নানান অসুস্থতার কারন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা নিরুপায়!

একজন ট্রাফিক পুলিশ জানান,
আমরা এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, কিন্তু রাস্তা উঁচুনিচু হওয়ায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমাদের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত।
আরেকজন সার্জেন্ট বলেন, আমাদের এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, কিন্তু তা সময়মত শেষ হবে কিনা এবং শেষ হওয়ার পর রাস্তার অবস্থা কী হবে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

মো: মাবিয়ান মিঞা(সহকারী পুলিশ কমিশনার,ট্রাফিক উত্তরা পশ্চিম জোন) বলেন, আমরা ট্রাফিক পুলিশ হিসেবে এই ভয়াবহ রাস্তা ও ধুলোবালিতে প্রতিদিন ১৬ ঘন্টা ডিউটি করি। অনেকেরই শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা দেখা যাচ্ছে।আমরা যদিও বিভিন্ন সচেতনতা অবলম্বন করছি ও আশেপাশের সকলকে মাস্ক পরে থাকতে বলি।কিন্তু, তবুও সারাদিন এমন স্থানে অবস্থান করলে এই সচেতনতা যথেষ্ট নয়।আরও উচ্চমান সম্পন্ন উপায় জরুরি।

সকলের দাবী ও দৃষ্টি আকর্ষণ:

– ফ্লাইওভার নির্মাণ এবং রাস্তা মেরামতের কাজ দ্রুত শেষ করা হোক।
– রাস্তার উঁচুনিচু অংশ সমতল করা হোক।
– ধুলো বালু নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক।
– এলাকাবাসীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights