1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া-৪ আসনে হাতপাখা প্রতীকে মনোনয়ন উত্তোলন করলেন অধ্যাপক মাওলানা মোঃ ইদ্রিস আলী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া-৪ আসনে হাতপাখা প্রতীকে মনোনয়ন উত্তোলন করলেন অধ্যাপক মাওলানা মোঃ ইদ্রিস আলী

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন নুনদহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক মাওলানা মোঃ ইদ্রিস আলী।

শনিবার (২৭ ডিসেম্বর) নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন উত্তোলনের পর অধ্যাপক মাওলানা মোঃ ইদ্রিস আলী বলেন, “আমি এলাকার মানুষের নৈতিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, একজন শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক মাওলানা মোঃ ইদ্রিস আলী এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর প্রার্থিতায় ভোটারদের মধ্যে নতুন আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights