1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেগম খালেদা জিয়ার আসনে মিল্টন মনোনয়ন উত্তোলন ।। - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেগম খালেদা জিয়ার আসনে মিল্টন মনোনয়ন উত্তোলন ।।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বগুড়া গাবতলী উপজেলার বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শনিবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক মোঃ আশরাফ হোসেন। মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন, বগুড়া গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকারী গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় গোপন করে কথা বলতে অস্বীকৃতি জানায়। মোরশেদ মিল্টনের নামে মনোনয়নপত্র উত্তোলনের সময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জুলফিকার হায়দার গামা জানান, আশরাফ হোসেন, মিল্টনের নামে মনোনয়নপত্র উত্তোলনের জন্য তাকে ফোনে ডেকে নিয়েছিলেন। তিনি জানান মোরশেদ মিল্টন আশরাফ হোসেনকে মনোনয়নপত্র উত্তোলন করতে বলেছেন। বগুড়া গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মোরশেদ মিল্টনের নামে এক প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র নেওয়া হয়েছে আজ শনিবার। উল্লেখ্য গত ২১ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বগুড়া-৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়পত্র সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের নিকট থেকে উত্তোলন করা হয়। বেগম খালেদা জিয়ার জন্য বগুড়া-৭ আসন থেকে গত ২২ ডিসেম্বর সোমবার দুপুরে গাবতলীতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট থেকে ও বিকালে শাজাহানপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com