
উৎপল ঘোষ,বিশেষ প্রতিনিধি : যশোর ৮৮-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন -অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। “উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা-”মোহাম্মদ আলী জিন্নাহর এ ঘোষণার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়। পূর্ব বাংলার ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়ে। মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই দিনে রাত ৯ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস।
সংসদ সদস্য এনামুল হক বাবুল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ কারো বিরুদ্ধে নিন্দাজ্ঞাপন করবেন না। যারা বিশৃংখলা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সোলায়মান হোসেন বিশ্বাস, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, বিশিষ্ট চিকিৎসক নিকুঞ্জ বিহারী গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার এমদাদ হোসেন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিল্টন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আলমগীর সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিমা খাতুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।