1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাঁচ দিন ধরে সূর্যহীন গাইবান্ধা, শীতে বিপর্যস্ত জনজীবন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাঁচ দিন ধরে সূর্যহীন গাইবান্ধা, শীতে বিপর্যস্ত জনজীবন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার

ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় গাইবান্ধা জেলায় তীব্র শীত পড়েছে। টানা পাঁচ দিন ধরে সূর্যের দেখা না মেলায় শহর ও গ্রামাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

কুয়াশার কারণে যানবাহন চলাচল ধীরগতিতে চলছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী সংকটে রিকশাচালকদের আয় কমে গেছে। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে হাসপাতালে।
এদিকে শীত ও কুয়াশার প্রভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কৃষি বিভাগ আশঙ্কা করছে, বোরো ধানের বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights