1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মনোনয়ন জমা দিলেন মহাসচিব শামীম হায়দাদার ও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মনোনয়ন জমা দিলেন মহাসচিব শামীম হায়দাদার ও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা জেলার তিনটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দাদার পাটোয়ারী।
তিনি সুন্দরগঞ্জ-১ এবং সাঘাটা ও ফুলছড়ি-৫ আসনের জন্য মনোনয়ন ফরম দাখিল করেন। একই সঙ্গে গাইবান্ধা সদর-২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকারও মনোনয়ন ফরম জমা দেন।
দু’জন প্রার্থীর মনোনয়ন ফরম গ্রহণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহিন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান মাসুদ, মোহাম্মদ ফেরদৌস মণ্ডলসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন দাখিল শেষে বক্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে গাইবান্ধা জেলার পাঁচটি আসনেই জাতীয় পার্টি বিজয় অর্জন করবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights