1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার

 

ময়মনসিংহের সদর উপজেলায় কুষ্টিয়া ইউনিয়নের ২ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে
চর দড়ি কুষ্টিয়া বাল্লাপাড়া সাকিনে ২৬ শতাংশ ফসলের জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, দীর্ঘ বছর ভোগ দখলে থাকা নাজমুল হক, রাজিবুল ইসলাম, রাজু আহমেদের চাষাবাদ করা চর দড়ি কুষ্টিয়া মৌজার ৭৩১ খতিয়ানের সাবেক ২২৫ দাগের ২৬ শতাংশ জমি সদর উপজেলার ০২নং কুষ্টিয়া ইউনিয়নের ০২ ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলাম বাবুলের নেতৃত্বে তাঁর দুই ভাই লিটন, মিষ্টার হোসেন, পিতা ইছব আলী, মাতা মাজেদা খাতুন, ছেলে হৃদয়, রাসেল মিয়াদের নিয়ে উক্ত ২৬ শতাংশ জমি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ ভাবে দখল করে নিয়েছে।

এঘটনার প্রতিবাদ করলে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১ টায় মঈনুল ইসলাম বাবুলের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র রামদা লাঠিসোটা হাতে নিয়ে নাজমুলদের বাড়ীতে এসে খুন জখমের ভয়ভীতি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে, নাজমুলের মা নাজমা খাতুনের সাথে মানহানিকর আচরন করে। এর আগে বাড়ী ঘর ভাংচুর করিয়া ক্ষতিসাধন করে।

নাজমুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করিলে ওসি সাহেবের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এএসআই রাকিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জমি দখলের ঘটনায় জড়িত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল ইসলাম বাবুল এর মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বাবুলের ছেলে সহ এদের একাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং ৩৪ তারিখ-১১/৬/২০২৫ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/ ৩০৭/৪২৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com