1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার

 

পল্লীশ্রী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রয়াত বেগম তৈয়বা মজুমদার এর কনিষ্ঠ কন্যা বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ও তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার(৩১ ডিসেম্বর) দিনব্যাপী কোরআন তিলাওয়াত, স্মৃতিচারণ করে আলোচনা ও বাদ আছর বিদায়ী আত্নার শান্তি ও মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পল্লীশ্রীর দিনাজপুর বালুবাড়ী কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচী পালিত হয়। সকালে স্থানীয় মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের দিয়ে কোরআন তিলাওয়াত করা হয়। দুপুরে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে শোক দিবসের সভায় বক্তব্য রাখেন, সামসুন নাহার, মোঃ সেলিম রেজা, সৈয়দ মোস্তফা কামাল, হুমায়ন কবীর, শামীমা পপি, শাহীন আক্তারসহ আরো অনেকে। পরে বাদ আছর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদায়ী আত্নার শান্তি ও মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নিম নগর দক্ষিন বালুবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আনোয়ার হোসেন। পরে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights