1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগীতায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবিএম ফয়জুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাংবাদিক নুর আলম, দীপ্তমান মানব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠান শেষে ২৮জনের মাঝে ক্ষুদ্র ঋণের নগদ অর্থ ও দাপ্তরিক কাজে সফলতার জন্য সন্মাননা স্মারক দেয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com