1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কখনো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কখনো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সারা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটাতে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিএনপির কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা  জানানো হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

শুক্রবার সকালে পৌর শহরের তাতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরো তাদের বলেন বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোন সুযোগ পায়নি।

বিশেষ করে ছাত্রদলকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেজন্যই ছাত্রদল সাংগঠনিকভাবে বিশেষ কোনো কার্যক্রম করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা জাতীয় নির্বাচনে কখনোই কোনদিন এই প্রভাব ফেলেনি তারা আশা করেন এবারও কোন প্রভাব ফেলবে না।

বিএনপি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চেয়েছিলেন সেভাবেই হয়েছে। সংসদে যেই গণভোট নিয়ে সংস্কার গুলো হচ্ছে সেগুলো তো বিএনপির দাবি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্যরা।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com