1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান: অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান: অ্যাড. আল ফারুক আব্দুল লতিফ

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার

 

নীলফামারীতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনে সাংবাদিক সমাজকে সক্রিয়ভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নিজেই। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার শহর আমির মো. আনারুল ইসলাম, শহর সেক্রেটারি এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, আগামী দিনে বাংলাদেশে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। তিনি নীলফামারীকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে লড়াই, সেখানে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, গণমাধ্যম ন্যায়, সত্য ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

এতে নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় রাজনীতি, নির্বাচন, উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights