1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত -২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত -২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৮ বার

উৎপল ঘোষ.ক্রাইভ রিপোর্টার : যশোর মণিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

আজ(২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)

তথ্যনুসন্ধানে জানা যায়, সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে আসছিলেন। বাসুদেবপুর পট্টি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় সবুজ হোসেনকে পাশ্ববর্তী ঝিকরগাছা হাসপাতালে নেওয়া হয়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সবুজ হোসেনকে মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিন্ত্রীর কাজ করতেন। স্থানীয় ঘাতক যশোর ট-৯০৪ নম্বরধারী ট্রাকটি আটক করেছে।

ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রোহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ উদ্দিন।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com