1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ পড়ুয়া যুবকের মর্মান্তিক মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ পড়ুয়া যুবকের মর্মান্তিক মৃত্যু

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ বার

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইঞ্জিনচালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ (১৮) নামের এক কলেজ পড়ুয়া যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মনিনাগ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আকাশ ভাটরা ইউনিয়নের মুরারিদিঘী গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ বাদশাহ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ এফজেড মডেলের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় আকাশ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাইক চালক আকাশ ছেলেটি কালিগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলেন, অপরদিকে মালবাহী একটি ভটভটি মনিনাগ এলাকায় পৌঁছলে মোটরসাইকেল ভটভটি মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নিহত হন বাইক চালক আকাশ। তিনি ঢাকার একটি কলেজে লেখাপড়া করতেন। তবে এ ঘটনায় ভটভটিচালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com