1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধানের শীষের পক্ষে জনমত গঠনে ফুলছড়ি ও সাদুল্যাপুরে যুবদলের প্রতিনিধি সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধানের শীষের পক্ষে জনমত গঠনে ফুলছড়ি ও সাদুল্যাপুরে যুবদলের প্রতিনিধি সভা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি ও সাদুল্যাপুর উপজেলায় পৃথকভাবে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনগণকে ঐক্যবদ্ধ করা জরুরি। তারা বলেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাই ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ফুলছড়ি উপজেলা প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ এবং সভা সঞ্চালনা করেন ফারুক মিয়া।
অন্যদিকে সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাঈদুল ইসলাম মিঠু এবং সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু।
উভয় সভায় যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাগুলোতে নির্বাচনের দিন কেন্দ্র পাহারা নিশ্চিত করা, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights