1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- কাজিপুরে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ছয় প্রার্থী একমঞ্চে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধিগুলো মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে আচরণবিধির নানাদিক তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাহমুদুল হাসান, সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা।
অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতের প্রার্থী শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর। এসময় প্রার্থীগণ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com