1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুরে কোনাবাড়ীতে গিয়ে গার্মেন্টস শ্রমিকদের কাছে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুরে কোনাবাড়ীতে গিয়ে গার্মেন্টস শ্রমিকদের কাছে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার

এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার

নির্বাচনী হাওয়ায় মুখর গাজীপুর কোনাবাড়ী সিরাজগঞ্জ ১ আসনের কাজীপুর উপজেলায় প্রায় ৮০% মানুষ এখানে বিভিন্ন গার্মেন্টস কারখানায় ও কোম্পানি চাকরি করে । কোনাবাড়ীতে গ্রাম থেকে বাজার, চায়ের দোকান থেকে উঠান, সবখানেই আলোচনার কেন্দ্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা।

তিনি বলেন, একটি জনপদের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার। এসব ক্ষেত্রে টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ। আর সেই পরিবর্তনের পথেই ধানের শীষ প্রতীক। তিনি গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে বলেন ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব ও আতিক সাহেবের সাথে তার কথা হয়েছে চার দিন ছুটির জন্য তিনি আবেদন করেছিলেন। তার সাথে আরো কথা হয়েছে কাজিপুরে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের জন্য, সেটা বর্তমান বন্ধ হয়ে গেছে। যদি তিনি এমপি হন তাহলে এটা আবার চালু করবেন, সে বিষয়েও কথা হয়েছে। তিনি আরো বলেন, আমি এমপি হলে শ্রমিকদের সকল প্রকার সেবা করে যাব। বিভিন্ন হয়রানি শিকার হয় শ্রমিক মা বোনেরা,এটা হতে দেব না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কোনাবাড়ী কুদ্দুস নগর মাঠে ধানের শীষের প্রচারণা উপলক্ষে জনসভা প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ প্রভাষক আব্দুস সালাম । সাবেক সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ ১ কাজীপুর উপজেলা বিএনপিও ও সাবেক মেয়র কাজীপুর পৌরসভা। এ সময় সভাপতি তো করেন,
জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি । আরো বক্তব্য রাখেন বিভিন্ন নেতাকর্মীবৃন্দ । এখানে আরো উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলায় বিএনপি বিভিন্ন নেতাকর্মী ব্যক্তিবর্গগণ।
সেলিম রেজার মতে, ভোটাধিকার প্রয়োগই নাগরিকের সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটেই দেশ ও এলাকার ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই তিনি সকল ভোটারের প্রতি শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। নির্বাচনকে ঘিরে কোনাবাড়ী বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিনের নানা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে এবার অনেকেই তাকিয়ে আছেন ব্যালটের দিকে। স্থানীয়দের বিশ্বাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই প্রত্যাশা আর স্বপ্নের মেলবন্ধনেই ধানের শীষ প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক। যেখানে ভোট মানেই কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং একটি সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com