1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ধানের শীষের প্রার্থী তুহিনের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ধানের শীষের প্রার্থী তুহিনের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার

 

নীলফামারী-২ (সদর)  বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। জেলা শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তত্বাবধানে, অনুভব ফাউন্ডেশনের আয়োজনে কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা: উম্মে সালমা এর সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সদরের রামনগর ইউনিয়ন পরিষদ (খেলার মাঠে) মানুষের সেবায় বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, ইঞ্জিনিয়ার মিলন হক, ইকোবিল কোম্পানির  ম্যানেজার সুমন ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সাধারণ সম্পাদক, জিয়াউল ইসলাম জিয়া সহ অনেকে। 

চিকিৎসাসেবায় অংশ নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদের খেলার মাঠে ভিড় করতে থাকেন সেবাপ্রার্থীরা। জানা গেছে, প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। উপস্হিত সভায় জিয়াউল ইসলাম বলেন, ‘জনগণের পাশে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে শুধু স্বাস্থ্যসেবা না,মানুষের মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights