1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার

যশোরের চৌগাছায় মহিলা জায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
চৌগাছা ঝিকরগাছা সহ সারাদেশে নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে ৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে কামিল মাদ্রাসা মাঠে সমাবেশ শেষে হাজার হাজার নারী কর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 
মিছিলের স্লোগানে স্লোগানে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়। 
এ সময় তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থণা করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী বলেন, জামায়াতে ইসলামী কখনো লোক দেখানো কাজ করেনি এবং করবেও না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে, এমন হাজার হাজার নারীরা বিক্ষোভে এসেছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই চৌগাছাবাসির সব প্রশ্নের জবাব দিয়ে দেবে।

স্থানীয় বাদাম বিক্রেতা জহির  হোসেন বলেন, চৌগছা বাজারে ২৫ বছর ধরে বাদাম বিক্রি করছি। আমার জীবনে এতো নারী একত্রিত হয়ে মিছিল করেছে এটা আমি দেখিনি।

একজন ডাব বিক্রেতা  ও রিকশাচালক বলেন, জানতাম জামায়াতে ইসলামীতে শুধু পুরুষ মানুষ রয়েছে। কিন্তু এতো নারী রয়েছে কোনোদিন ভাবতে পারি নাই। আজ আমাদের ভুল ভেঙে গেছে। এত বড় নারী মিছিল জীবনে  কখনো দেখেনি।

যশোর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী
ডা. মোসলেহ উদ্দীন ফরিদ  বলেন, নির্বাচনি প্রচারের সময় আমার নির্বাচনী এলাকা চৌগাছা- ঝিকরগাছাসহ সারাদেশে মহিলাদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির করা আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। যারা এ ধরনের কাজ করছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করছি।

মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাও গোলাম মোরশেদ, যশোর-২ আসনের নির্বাচন পরিচালক জয়নাল আবেদীন,  ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাও আব্দুল আলিম, চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান,  সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ,  রহিদুল খান, ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সহধর্মিণী নাসরিন ফরিদ, মহিলা জামায়াতের নেত্রী ফিরোজা ইয়াসমিন বিউটি, শাহিনা খাতুন, লাইলি, সেলিনা খাতুন প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com