1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উত্তর বাড্ডায় সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উত্তর বাড্ডায় সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার

 

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক সফল যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে মোঃ মেহেদী হাসান বিপু নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পাওয়া যায় যে, জনৈক মোঃ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ও পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে তার নিজ বাসভবনে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক মজুদ করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান দল তাৎক্ষণিকভাবে ওই বাসভবনটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের দীর্ঘ তালিকায় রয়েছে:

০৭ টি পিস্তল ও ০৩ টি রিভলবার
০২ টি এয়ারগান ও ০১ টি ০.২২ মিমি বোরের রাইফেল
০২ টি রাইফেল ম্যাগাজিন ও ০৮ টি পিস্তল ম্যাগাজিন
৩৯৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন ও ৩০ পিস কার্তুজ
২ সহস্রাধিক এয়ারগান প্যালেটস
০৪ টি পিস্তল গ্রীপ সাইট কভার ও ০১ টি দূরবীন
০৩ টি চাইনিজ কুড়াল ও ০১ টি বিদেশী ছুরি
০২ টি ওয়াকিটকি সেট, ০১ টি ব্যাটারি এবং ০১ টি ল্যাপটপ (চার্জার সহ)।

অভিযান চলাকালে বাড়ির মালিক মোঃ মেহেদী হাসান বিপুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের নাশকতা রোধে দেশব্যাপী এই ধরণের যৌথ অভিযান কঠোরভাবে পরিচালিত হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights