1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভোট দিন ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, নীলফামারীতে তারেক রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভোট দিন ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, নীলফামারীতে তারেক রহমান

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা হিসেবে এখানকার প্রধান সমস্যা পানির সংকট। এই সমস্যার সমাধানের জন্য এই অঞ্চলের মানুষের প্রত্যাশা শনিবার তিস্তা মহাপরিকল্পনা।

আপনারা ভোট দিন ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এই জেলাকে আমাদের নতুন ভাবে সাজাতে হবে। এখানে উত্তরা ইপিজেড আছে এই ইপিজেডকে আরো গতিশীল করে তুলতে হবে, যাতে এই এলাকার মানুষ বেকারত্ব না থাকে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে এখানে কৃষিজাত পণ্যভিত্তিক শিল্প কারখানা গড়ে তাোলা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে এই এলাকায় ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করা হয় । তিনি আরো বলেন, বাংলাদেশ আমাদের কৃষি প্রধান দেশ এদেশের কৃষকদের বিনা সূদে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় নীলফামারীতে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি বলেন, নীলফামারীতে চারটি সংসদীয় আসনে আমার চারজন প্রার্থী আছেন আগামী ১২ তারিখ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আপনাদের। পরিশেষে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনার কথা আপনাদের বলেছি, এখন আপনাদের পরিকল্পনা কি, সাধারণ জনতা বলেন ভোট দিব কিসে ধানের শীষে, (ধানের শীষ) তিনি সবার উদ্দেশ্যে স্লোগান দিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে আহবান জানান ।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয়তাবাদী বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার ও নীলফামারী-১ জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইফুল্লাহ রুবেল এর সঞ্চালনায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com