1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ দাঁড়িপাল্লার স্লোগানে মহিলা মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ দাঁড়িপাল্লার স্লোগানে মহিলা মিছিল

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে জামায়াতের একটি স্মরণকালের বৃহত্তম মহিলা নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ই জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী বড় বাজার থেকে নির্বাচনি মিছিলটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়।

বৃহত্তম মহিলা মিছিলের অগ্রভাগে অবস্থান করছিলেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

জানা যায়, সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকরা রিক্সা, ভ্যান, অটো এবং পায়ে হেঁটে জড়ো হতে থাকেন নীলফামারী বড় বাজারে। এক ঘণ্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেট সহ আশপাশের পুরো এলাকা পূর্ণ হয়ে যায়। পরে যখন মিছিল শুরু হয়, গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। যান চলাচল থেমে যায় এবং রাস্তার দুই ধারে লোকজন দাঁড়িয়ে পড়ে দাঁড়িপাল্লার মিছিলটি উপভোগ করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights