1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ধানের শীষের লক্ষ ভোটারের নির্বাচনী শোডাউন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ধানের শীষের লক্ষ ভোটারের নির্বাচনী শোডাউন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার

প্রচার প্রচারণার শেষ দিনে সমবার বিকেলে প্রায় লক্ষ ভোটার নিয়ে নির্বাচনী শোডাউন দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হওয়া নির্বাচনী মিছিলটি শেষ হয় ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে। এরআগে ডিসি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ (সদর)আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন এতে।
প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ১২ ফেব্রুয়ারী জনগনের ক্ষমতায়নের দিন। বদলে দেয়ার দিন। নীলফামারীকে বদলে দিতে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেবেন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা অংশ নেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights