
গাইবান্ধা-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৮ জন প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ইতোমধ্যে নির্বাচনী মাঠে সরব প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা নিজেদের প্রতীক ও প্রতিশ্রুতি তুলে ধরছেন।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছাঃ ছালমা আক্তার (কলস) ও মোঃ মোস্তফা মহসিন (ঢেঁকি)। এছাড়া জামায়াতে ইসলামী থেকে মোঃ মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপি থেকে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ), জাতীয় পার্টি থেকে শামীম হায়দার পাটোয়ারী (লাঙল) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে পরমানন্দ দাস (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এছাড়া আমজনতার দল থেকে মোঃ কওছর আজম হান্নু (প্রজাপতি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ রমজান আলী (হাতপাখা) নির্বাচন করছেন।
বিভিন্ন দলের প্রার্থীরা উন্নয়ন, সুশাসন, কর্মসংস্থান ও এলাকার অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাইছেন। এখন দেখার বিষয়, ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেন গাইবান্ধা-১ আসনের।