1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ভোট কেন্দ্র - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ভোট কেন্দ্র

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনা, অবাধ নিরপেক্ষ ও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা, সর্বপরি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে রাত পোহালে খুলনার রূপসা উপজেলার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হচ্ছে। ৬৬ টি কেন্দ্রের মধ্যে ২৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করে সেই কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, সহ নির্বাচনী সামগ্রী, প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ , আনসার বাহিনী পৌঁছে গেছে। সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে আইচগাতী ইউনিয়নে ১৫ টি, শ্রীফলতলা ইউনিয়নে ১০ টি, নৈহাটি ইউনিয়নে ২০ টি, টিএসবি ইউনিয়নে ৮ টি এবং ঘাটভোগ ইউনিয়নে ১৩ টি সর্বমোট ৬৬ টি কেন্দ্রে রয়েছে। সহকারী নির্বাচন অফিসার মোঃ মুরাদ হোসেন জানান, ৬৬ টি কেন্দ্রে ৮১,১০৭ জন পুরুষ, ৮৪১৯১ জন মহিলা ভোটার, ৩ জন হিজরা সহ সর্বমোট ১,৬৫,৩০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কে রূপসা অফিসার্স ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক মীর জানান প্রতিটি ঝুকিপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ কনস্টেবল, ১ জন এসআই, ১৩ জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবে। সাধারন কেন্দ্রে ২ জন পুলিশ কনস্টেবল, ১২ জন আনসার নিয়োজিত থাকবে। এবারের নির্বাচনে নিরাপত্তারক্ষীদের কাছে অস্ত্র থাকবে। তিনি জানান নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রূপসা উপজেলায় ৫ টি ইউনিয়নে সেনাবাহিনীর ৩ টি চৌকস টিম, র্যাবের ভ্রাম্যমান টিম, বিজিবি এবং ভ্রাম্যমান পুলিশ বাহিনী নিয়োজিত থাকবে। সহকারী রিটার্নিং, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা জানান, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও অর্থবহ করতে রূপসা উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সূত্রমতে নৈহাটি ইউনিয়নে মোঃ বদিউজ্জামান, আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়নে মাহেরা নাজনিন, টিএসবি এবং ঘাটভোগ ইউনিয়নে ইফতেখারুল ইসলাম শামীম দায়িত্ব পালন করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরনবিধি লঙ্ঘন বা কোনো কেন্দ্রে নির্বাচন বন্ধের বা আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করতে পারবেন। এছাড়া সার্বিক মনিটরিংয়ে রয়েছেন জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার খুলনা, উপজেলা নির্বাহী অফিসার এবং রূপসা থানা অফিসার্স ইনচার্জ। খুলনা-৪ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এর মধ্যে ৩ প্রার্থীর বাড়িই রূপসা উপজেলায় হওয়াতে রূপসায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকবে বলে অভিজ্ঞ মহলের ধারনা। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন এস কে আজিজুল বারী ( ধানের শীষ ) ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন ( দেওয়াল ঘড়ি ), চরমোনাই পীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ( হাতপাখা ) এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তেরখাদা উপজেলার বাসিন্দা এসএম আমজাদ হোসেন ( ফুটবল )।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights