1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চুরির পরিকল্পনা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চুরির পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার

 

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গাবেরতল বাজারে সোমবার ভোর রাতে নৈশপ্রহরী আমিনুর রহমান হুচা (৫৫)কে গাছের সাথে বেঁধে রেখে চুরির পরিকল্পনা করছিল চোরেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পার্শ্ববর্তী এক মহিলা ভোর বেলা বাড়ি থেকে বের হলে নৈশপ্রহরী আমিনুর রহমান হুচার গুঙ্গানি শুনতে পান এবং দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকার লোকজন এসে নৈশপ্রহরীকে উদ্ধার করে। চোর চুরি করতে না পেয়ে ঘটনাস্থলে তাদের ব্যবহৃত সরঞ্জাম ছোড়া, পেট্রোল ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি ফেলে রেখে পালিয়ে যায়। নৈশপ্রহরীকে স্থানীয় লোকজন নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, এর আগেও একই বাজারে একাধিকবার চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। বার বার এমন ঘটনা ঘটলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং  ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ট তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বাজারে নিরাপত্তা ব্যবস্থা ও জোরদার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান এলাকাবাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com