কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচালকের রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট গ্রামের মো. ইমান আলীর ছেলে।

জানা যায়, তিনি গত এক বছর ধরে খলিশাকুন্ডি বাজারে মো. আসাদুল ইসলামের দুইতলা বাড়ির একটি কক্ষে একা ভাড়া থাকতেন।

রোববার দুপুর আনুমানিক ১ টার দিকে বিষয়টি জানতে পেয়ে দৌলতপুর থানার ওসি আরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচালকের রহস্যজনক মৃত্যু

আপলোডের সময় : 08:46:20 pm, Tuesday, 17 February 2026