প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নীলফামারীতে বাজারদর স্থিতিশীল রাখতে বিশেষ মনিটরিং

পবিত্র মাহে রমজানে দ্রব্যমুল্যের বাজারদর স্থিতিশীল রাখতে বিশেষ নজরদারী শুরু করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিশেষ এই নজরদারী শুরু হয় গোটা জেলায়।
বৃহস্পতিবার সকালে (১৯ফেব্রুয়ারী) শহরের শাখামাছা বাজারে মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম, জেলা বাজার অনুসন্ধানকারী এটিএম এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
মনিটরিংকালে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধ, কৃত্রিম সংকট তৈরি না করাসহ রমজানে দ্রব্যমুল্যের দর স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কোন অবস্থাতেই সিন্ডিকেট যাতে তৈরি না হয় এজন্য প্রশাসন তৎপর রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন জনসাধারণ যাতে কষ্টের মধ্যে না পড়েন। বিশেষ এই মনিটরিং কার্যক্রম প্রতিদিনই পরিচালিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামের টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ, ২৭ শতাংশ শিশুর অ্যান্টিবডি নেই

Verified by MonsterInsights

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নীলফামারীতে বাজারদর স্থিতিশীল রাখতে বিশেষ মনিটরিং

আপলোডের সময় : 01:23:34 pm, Friday, 20 February 2026