1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রাম সরকারি কলেজে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রাম সরকারি কলেজে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এম এন জাকারিয়া খাঁন মুরাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার

 

কুড়িগ্রামের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ কুড়িগ্রাম সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আতাউল হক খান চৌধুরী।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিএনসিসি ও রোভার স্কাউটসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বানান শুদ্ধিকরণসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের এই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights