1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রয়াত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রয়াত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার

আরাফাত হোসেন স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষিকা আফরোজা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাদ যোহর বিদ্যালয় চত্বরে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, সদ্য প্রয়াত শিক্ষিকা আফরোজা বেগমের পরিবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আফরোজা বেগমের শোকে শোকাহত পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয় পরিবার। এরই ধারাবাহিকতায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
তিনি গাবতলি উপজেলার মহিষাবান ইউনিয়নের পাড় -রানিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তার সহকর্মী ডিনা সরকার বলেন, আফরোজা বেগম সদা হাসি মুখের ও ভালো মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি।

তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি একাধারে প্রায় ১৩ বছর এ পেশায় সক্রিয় ছিলেন।

আফরোজা বেগমের রুহের আত্মার মাগফিরাত ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দুরুদ শরিফ পাঠ করে বিশেষ মোনাজাত করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। মোনাজাত শেষে শিরনী বিতরন করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights