1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অমর একুশের প্রথম প্রহরে গাইবান্ধা পৌর শহীদ মিনারে জেলা যুবদলের শ্রদ্ধাঞ্জলি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অমর একুশের প্রথম প্রহরে গাইবান্ধা পৌর শহীদ মিনারে জেলা যুবদলের শ্রদ্ধাঞ্জলি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ জানিয়েছে গাইবান্ধা জেলা যুবদল।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা পৌর শহীদ মিনারে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মকে ভাষা, সংস্কৃতি ও দেশের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights