1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাদুল্লাপুরে জমি বিরোধে পানির লাইন কাটা, গর্ত খনন ও প্রাণনাশের হুমকির অভিযোগে চরম উত্তেজনা; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাদুল্লাপুরে জমি বিরোধে পানির লাইন কাটা, গর্ত খনন ও প্রাণনাশের হুমকির অভিযোগে চরম উত্তেজনা; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য ফরিদপুর এলাকার শোক্টার টেকানীতে জমি ব্যবহার ও পানির লাইন কেটে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ফারুক মিয়া সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফারুক মিয়ার সাথে একই এলাকার কয়েকজন ভাগী শরিকের মধ্যে জমি দিয়ে গোয়ালঘরের গরু চলাচলের জন্য পাইপলাইন স্থাপন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে তিনি ওই পাইপলাইন সরিয়ে ফেললে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য আরও তীব্র আকার ধারণ করে।
ভুক্তভোগীর অভিযোগ, বিরোধের জেরে অভিযুক্তরা সরকারি রাস্তার পাশ দিয়ে স্থাপিত তার পরিবারের খাবার পানির লাইন কেটে বিচ্ছিন্ন করে দেয়। পাশাপাশি বসতঘরের সংলগ্ন স্থানে গভীর গর্ত খনন করা হয় এবং রান্নাঘরের পাশে ময়লা-আবর্জনা ও গোবরের স্তুপ ফেলে পরিবেশ নষ্ট করা হয়, যা পরিবারের স্বাভাবিক জীবনযাপনকে বিঘ্নিত করছে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগীর বাড়ির উঠানে শালিস বৈঠকের আয়োজন করেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা শালিস অমান্য করে অশালীন আচরণ ও গালিগালাজ করতে থাকে এবং মারধরের উপক্রম হলে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফারুক মিয়া আরও দাবি করেন, অভিযুক্তরা তাকে, তার মা ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং মিথ্যা মামলায় হয়রানির হুমকি দিয়েছে। এমনকি সুযোগ পেলে পথে-ঘাটে মারধর ও এলাকা ছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজন বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে, যারা বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে। বর্তমানে হুমকির কারণে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com