1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দুপচাঁচিয়ায় এক নারীর লাশ লাশ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দুপচাঁচিয়ায় এক নারীর লাশ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ বার

ইয়ুথ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাবিবা বেগম (৩০) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর ৯৯৯ কল পেয়ে উপজেলার ধাপ সুখানগাড়ী এলাকায় ওই নারী শয়নকক্ষের বিছানা থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাবিবার সাবেক স্বামী মফিজুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবার সাথে একই এলাকার মফিজুলের সাথে ৭/৮ বছর আগে বিয়ে হয়। মফিজুল মাদক কারবারি হওয়ায় তাদের পরিবারে কলহ লেগেই থাকত। এরই প্রেক্ষিতে গত ৬/৭ মাস আগে হাবিবা বেগমের সাথে মফিজুলের বিচ্ছেদ হয়। এরপর থেকে হাবিবা সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছিল। গতকাল রাত ১টার দিকে পরিবারের লোকজন হাবিবার শয়নকক্ষে গিয়ে তার বিছানায় ওড়না পেঁচানো লাশ দেখতে পেয়ে ৯৯৯ কল দেয়। ৯৯৯ কল পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র জানান, ৯৯৯ কল পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, তার সাবেক স্বামী মফিজুল তাকে হত্যা করে পালিয়ে গেছে। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights