1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৫৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী শাহাবুদ্দীনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৫৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী শাহাবুদ্দীনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার

 

গাজীপুর মহানগরের ৫৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী নেতা শাহাবুদ্দীনের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাহাবুদ্দীন মাঠপর্যায়ে সক্রিয় ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি রয়েছে। বিশেষ করে টঙ্গী বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ সবসময় দৃশ্যমান। অসহায় মানুষের সহায়তা, চিকিৎসা সহযোগিতা, এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থাকেন। তাঁর এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন সমর্থকরা।
শাহাবুদ্দীন বলেন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেন এবং দলের নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাব।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একটি চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা তাঁর রাজনৈতিক অগ্রযাত্রা থামাতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলীয় নেতাকর্মীরা অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার বন্ধের দাবি জানিয়েছেন এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মহলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com