1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪২ বার

বগুড়া শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে।

পুলিশ ও শজিমেক হাসপাতাল সূত্র জানায়, শহরের মাহবুব নগরে গতকাল রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষের উপর্যুপরীভাবে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি করে দেয়। কিন্ত সেখানে তার অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর স্বজনরা গতকাল রোববার (১ মার্চ) বিকেলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। কিন্তুু পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাইফুল ইসলাম মারা যান।

নিহতের ছেলে জানান, তার বাবা মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। জমি-জমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে তার বাবার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শহরের মাহবুব নগরে তার বাবাকে ছুরিকাঘাত করে খুন করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com