1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে গাঁজা বিক্রেতা ও সেবির কারাদন্ড - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে গাঁজা বিক্রেতা ও সেবির কারাদন্ড

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০ বার

সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজা বিক্রেতা ও গাঁজা সেবিকে একইসাথে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার চরবেতগাড়ি গ্রামের মোজাম শেখের পুত্র, গাঁজা বিক্রেতা মোতাহার হোসেন (৫৫) ও বগুড়ার ধুনট উপজেলার সাতটিকরি গ্রামের নবীর হোসেনের পুত্র ও গাঁজার ক্রেতা এবং সেবি হাফিজুর রহমান (২৫)।
সোমবার( ২ মার্চ) রাত সাড়ে এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, “কাজিপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ গিয়ে হাতেনাতে ওই দুইজনকে ধরে ফেলেন। পরে ধৃত উভয়কে একহাজার টাকা করে অর্থদন্ড ও তিনমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ” আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত আবু সাঈদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com