বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন গুরুতর আহত

বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের স্টেশন রোডে বিআরটিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাদ্দাম হোসেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার লতিপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল মান্নান।

স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হঠাৎ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

Verified by MonsterInsights

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন গুরুতর আহত

আপলোডের সময় : 04:04:47 pm, Wednesday, 4 March 2026