কাজিপুরে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জন্যে বরাদ্দকৃত সৌদি সরকারের (কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার) এর দেয়া উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের সামনে থেকে এই খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেস্তাফিজুর রহমান।

উপজেলার ৫৫ টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মোট ১ হাজার চারশ শিক্ষার্থীর মাঝে এই খেজুরের প্যাকেট বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, “খেজুরগুলো জেলা থেকে পাওয়া মাত্রই আমরা লিস্ট করে আজকে সেগুলো শিক্ষার্থী অনুপাতে বিতরণ করে দিয়েছি।”
বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক

Verified by MonsterInsights

কাজিপুরে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

আপলোডের সময় : 10:18:55 pm, Thursday, 12 March 2026