1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শোল্লা হাইস্কুলে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শোল্লা হাইস্কুলে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: শোয়েব হোসেন, নবাবগঞ্জ (ঢাকা)
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০৭ বার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শোল্লা হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শোল্লা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান পবন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ-এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ-এর সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল-এর সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল-এর সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির আলম এবং উছামতী ডিগ্রী কলেজ-এর সাবেক সাধারণ সম্পাদক রাইয়ান মাহমুদ সজল।
ইফতার মাহফিলে বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, জনগণের ন্যায্য দাবি পূরণ এবং উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights